মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০      ● হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি      ● ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয়      ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      ● সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫      ● বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের      
রাজধানী
তিন মাসের মাথায় বিলুপ্ত ঢাকা ওয়াসা বোর্ড, দায়িত্বে এমডি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:৫৪ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৯:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিন মাসের মাথায় ঢাকা ওয়াসা বোর্ড বাতিল করেছে সরকার। একইসঙ্গে বোর্ডের সব দায়িত্ব ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মোহা. মনিরুজ্জামানের হাতে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের পরিবর্তে তিনি এসব দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব তাছলিমা শিরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ৬(১) ও ৭(১) ধারা অনুযায়ী গত ৩০ জুলাই, ২ আগস্ট ও ২৭ আগস্ট ২০২৬ তারিখে প্রজ্ঞাপনমূলে গঠিত ঢাকা ওয়াসা বোর্ড ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন ২০২৬’ এর ৪২(ক)(১) ধারা অনুযায়ী বাতিল করা হয়েছে।

তবে বোর্ড বাতিলের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন ২০২৬’ এর ৪২(খ) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ড বাতিল-পরবর্তী সময়ের জন্য বোর্ডের সব দায়িত্ব বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ড. মোহা. মনিরুজ্জামানকে দেওয়া হয়েছে। তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। জনস্বার্থে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৫ আগস্ট ড. মোহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা ওয়াসা রাজধানী ও আশপাশের এলাকায় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং সংশ্লিষ্ট অবকাঠামো ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। সংস্থাটির বোর্ড বাতিলের ফলে আপাতত বোর্ডের দায়িত্বও এমডির হাতে কেন্দ্রীভূত হলো।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সাব্বির মোস্তফা খানকে গত ২ আগস্ট ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধিত) আইন অনুযায়ী ড. সাব্বির মোস্তফা খানকে তিন বছর মেয়াদে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   ওয়াসা   বোর্ড   এমডি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close