মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      
দেশজুড়ে
মাত্র ৯০ টাকার বিরোধে রডের আঘাতে দর্জি নিহত
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:০২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে লোহার রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামের এক দর্জি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দোকানদার ইমাম উদ্দিন পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার সায়পুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আলিফ আহমদ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে। সায়পুর বাজারে তার একটি টেইলার্সের দোকান ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ আহমদের পাশের দোকানের মালিক ইমাম উদ্দিন তার কাছে ৯০ টাকা পেতেন। এ টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলিফ পাওনা টাকা পরিশোধ করে চলে যাওয়ার সময় পেছন থেকে তাঁকে লোহার রড দিয়ে সজোরে আঘাত করেন ইমাম উদ্দিন।

রডের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আলিফ। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক ইসকান্দার হাবিবুর রহমান মঙ্গলবার রাত ৮টার দিকে জানান, পাওনা টাকা নিয়ে দুই দোকানদারের মধ্যে বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ইমাম উদ্দিন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  দর্জি নিহত   সিলেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close