বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর      ● ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০      ● হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি      ● ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয়      ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      ● সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫      
দেশজুড়ে
দাউদকান্দিতে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার পর এ দুর্ঘটনা ঘটে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, কচুয়া থেকে আসা সাত বছর বয়সী এক শিশুকে নিয়ে তার স্বজনেরা রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে ফেরার পথে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অটোরিকশাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

এ ঘটনায় চারজন অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি তিনজন সামান্য দগ্ধ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  আগুনে দগ্ধ   কুমিল্লা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close