বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
পল্টন ট্র্যাজেডি দিবসে চান্দিনায় জামায়াতের বিক্ষোভ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জামায়াতের চান্দিনা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের দায়িত্বশীল ইয়াহিয়া রায়হানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী। এ ছাড়া বক্তব্য দেন চান্দিনা উপজেলা জামায়াতের দায়িত্বশীল মাওলানা মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোশাররফ হোসেন এবং পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা আবুল হাসেম।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেন। তারা ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

কর্মসূচিতে উপজেলা জামায়াতের দায়িত্বশীল আব্দুল আহাদ, আবদুর রহমান সরকার ও ছানাউল্লাহ গাজীসহ জামায়াত নেতা আবু হানিফ, মিজানুর রহমান, জহিরুল ইসলাম এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পল্টন ট্র্যাজেডি দিবস   বিক্ষোভ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close