বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান      ● বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর      ● ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০      ● হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি      ● ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয়      ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      
খেলাধুলা
মিরপুর টেস্টে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ এএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। পয়েন্টের শতকরা হার বাড়ানোর লক্ষ্যে মিরপুরে সিরিজের এই টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।

দলীয় ৯ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। ২৩ বল মোকাবিলা করে মাত্র ৭ রান করেন তিনি।

জাইডেন সিলসের অফ স্টাম্পের বাইরের ফিফথ স্টাম্প লাইনে করা লেংথ বলটি শরীর থেকে দূরে খেলতে গিয়ে বিপদে পড়েন তানজিদ। পা না সরিয়েই চেক ড্রাইভ খেলতে গেলে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সহজ ক্যাচ নেন জাস্টিন গ্রিভস। শট নির্বাচনে অসতর্কতার মাশুল দিয়ে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে।

তানজিদ হাসান তামিমের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। ক্রিজে এসেই দারুণ সব শট খেলতে থাকেন তিনি। তার ইতিবাচক ব্যাটিংয়ে বড় জুটির পথে ছিল বাংলাদেশ। তবে ছন্দপতন হয় ২২তম ওভারে। 

জোমেল ওয়ারিকানের বলে সামার জোসেফকে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। তার আগে ৫১ বলে করে যান ২৮ রান।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

জোনাথন ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রস্টোন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জাইডেন সিলস।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মিরপুর টেস্ট   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close