বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
বিনোদন
আগুনে ঘেরা শাহরুখ, ‘কিং’-এর পোস্টারে অ্যাকশন লুকে চমক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন অ্যাকশন সিনেমা ‘কিং’-এর প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। আগুনে ঘেরা ধ্বংসপ্রাপ্ত কার্গো বিমানের সামনে বন্দুক হাতে শাহরুখের দাপুটে উপস্থিতি সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬, বড়দিনের আগের দিন মুক্তির পরিকল্পনা রয়েছে।

‘কিং’ নির্মিত হচ্ছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে। ছবিতে শাহরুখের সঙ্গে আবারও পর্দা ভাগ করবেন দীপিকা পাড়ুকোন। এর আগে ‘জওয়ান’, ‘পাঠান’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘ওম শান্তি ওম’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, ধ্বংসপ্রাপ্ত ও আগুনে জ্বলতে থাকা একটি কার্গো বিমানের র‍্যাম্প দিয়ে বেরিয়ে আসছেন শাহরুখ। তার পরনে চামড়ার পোশাক ও জিনস, ঠোঁটে গোলাপ এবং হাতে বন্দুক। পুরো পোস্টারেই ফুটে উঠেছে অ্যাকশনধর্মী আবহ। পোস্টারের সঙ্গে প্রকাশ করা হয়েছে ‘কিং ইজ ব্যাক’ শিরোনামের নতুন থিম মিউজিকও।

ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘আজ ফির ইয়াদ আয়া... কাতিল নেহি... আশিক হুঁ... (খুনি নই... প্রেমিক আমি)।’ ১৯৯৯ সালের ‘বাদশাহ’ সিনেমার জনপ্রিয় গানের কথার প্রতি ইঙ্গিতপূর্ণ এই সংলাপ ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

‘কিং’ সিনেমার গান তৈরি করেছেন শচীন-জিগর জুটি। আর আবহসংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে প্রকাশিত একটি অ্যাকশনধর্মী টিজার দৃশ্যে ছবিটির বিশাল আয়োজন ও সহিংসতাপূর্ণ অ্যাকশনধারা সম্পর্কে আভাস দেওয়া হয়েছিল। তবে কাহিনির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সম্প্রতি শাহরুখ খান নিশ্চিত করেছেন, প্রতিযোগিতামূলক মুক্তির সূচি সত্ত্বেও ‘কিং’ নির্ধারিত ২৪ ডিসেম্বরেই মুক্তির পরিকল্পনায় রয়েছে। ভারতীয় ও আন্তর্জাতিক একাধিক সিনেমার সঙ্গে একই সময়ে মুক্তির সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের মুখে পড়েন তিনি।

এক্সে (সাবেক টুইটার) #AskSRK পর্বে এক ভক্ত জানতে চান, অন্য সিনেমার ভিড়ে ‘কিং’-এর মুক্তি পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে কি না। জবাবে শাহরুখ রসিকতা করে লেখেন, ‘একেবারেই না। রুটির কথাও ভাবুন... আমরাই সুস্বাদু মাঝের প্যাটি।’

ভক্তরা সিনেমাটির নতুন দৃশ্য বা অন্তত একটি সংলাপ প্রকাশের অনুরোধ জানালে এক্সে একটি ভিডিও শেয়ার করেন শাহরুখ। সেখানে তিনি বলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়; কিং আকেলা কাফি হ্যায়।’ অর্থাৎ, ‘সিনেমা এখনো শেষ হয়নি; একাই কিং যথেষ্ট।’ তার এই মন্তব্যে ছবিটি ঘিরে ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া 

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শাহরুখ খান   কিং পোস্টার   বলিউড   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close