বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান      ● বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর      ● ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০      ● হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি      ● ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয়      ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      
বিনোদন
মানহানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:১৭ পিএম
অভিনেত্রী তানজিন নাহার তিশা। ফাইল ছবি

অভিনেত্রী তানজিন নাহার তিশা। ফাইল ছবি

ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর মানহানি, ভুল তথ্য প্রচার ও সাইবার হয়রানির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন নাহার তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন। এতে সানায়ার ব্যক্তিগত সম্মান ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়, গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে সানায়াকে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন তিশা। ওই বার্তায় তিনি বলেছিলেন, “ফেমাস হইলে হইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে”।

পরবর্তী সময়ে সানায়ার ছবি ফেসবুকে প্রকাশ করে তার সম্মানহানি করা হয়েছে বলে নোটিশে অভিযোগ করা হয়।

এ ছাড়া তিশার একটি পোস্টে দুজনকে বোন হিসেবে উল্লেখ করার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও উপহাসের পরিস্থিতি তৈরি হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়েছে। সানায়া একজন ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা হওয়া সত্ত্বেও তার পেশাগত পরিচয় নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

নোটিশে অনুমতি ছাড়া ছবি প্রকাশের বিষয়টিকে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর লঙ্ঘন হিসেবেও উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তানজিন নাহার তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের সংশ্লিষ্ট সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করা হলে আর্থিক ক্ষতিপূরণ দাবি এবং সাইবার ট্রাইব্যুনালসহ দেশের প্রচলিত আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মানহানি   তানজিন তিশা   আইনি নোটিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close