মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      
দেশজুড়ে
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নীলফামারীতে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:৫৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) সকালে দিনটি উপলক্ষে একটি র‍্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাড. আলফারুক আব্দুল লতিফ। এতে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (অ.দা.) মো. মেহেদী হাসান।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অসতর্কতা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনা ঘটে। 

নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে পাঁচ জন দক্ষ চালককে সেরা চালক সম্মাননা প্রদান করা হয়। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান‌ মাহমুদ, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, নীলফামারী ট্রাফিক বিভাগের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোর্শেদ আযম, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা শ্রমিকদলের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close