বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
আটোয়ারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়ার সঠিক নিয়ম ও কৌশল প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়ার সঠিক নিয়ম ও কৌশল প্রদর্শন করা হয়। পরে উপজেলা স্যানিটেশন টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তুষার কান্তি রায়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্যানিটেশন টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম. বজলুর রহমান (জাহেদ) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর।

বক্তারা বলেন, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে ভালোভাবে হাত ধোয়া জরুরি। এ অভ্যাস ছড়িয়ে দিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভাপতির বক্তব্যে ইউএনও নিরুপমা রায় বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব হাত ধোয়া দিবস   আটোয়ারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close