বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মজনু মিঞা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। মুখ্য আলোচক ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন শিক্ষক সাজেমান আলী ও তাজাম্মুল হক।

আলোচনা সভা শেষে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   নজরুল বর্ষ   নাচোল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close