‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সাটুরিয়া উপজেলা পরিষদের মূল ফটকে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসালত জামান খান আরিফ, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাসান ফয়জী।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
দিবসটি উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে।
কেকে/সাশ