বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
মেঘনায় চুরির অভিযোগে চার যুবক গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় কুমিল্লা ইকোনমিক জোনের আওতাধীন মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেড থেকে তামার তার চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মারফত আলীর ছেলে তোফায়েল আহমেদ (২১), মৃত মো. কোববাত মিয়ার ছেলে মো. আরমান মিয়া (২০), রাসেল মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম (২২) ও সোহরাব মিয়ার ছেলে সুজন (২০)। তারা সবাই মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় ভাড়া থাকেন।

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডের ভেতর থেকে ১১ কেজি তামার তার ও রাবারের আবরণযুক্ত ৫ কেজি তামার তারসহ মোট ১৬ কেজি তার চুরির সময় নিরাপত্তাকর্মীদের হাতে আটক হন ওই চারজন। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। এ ঘটনায় কুমিল্লা ইকোনমিক জোনের লুটেরচর এলাকায় কর্মরত ব্যবস্থাপক (প্রশাসন) এসএম মামুনুর রশীদ বাদী হয়ে ওই রাতেই মেঘনা থানায় মামলা করেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় মামলা হওয়ার পরপরই ওই দিন রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় পুলিশ আগে থেকেই গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   চুরি   অভিযোগ   যুবক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close