বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
সিংগাইরে টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদন, প্রতিষ্ঠান সিলগালা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পুরোনো টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের দায়ে বিএস রিসাইক্লিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফোর্ডনগর এলাকায় বিএস রিসাইক্লিং পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই পুরোনো টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদন করে আসছিল। এ ধরনের কার্যক্রমে বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ৮(১) বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বলেন, পরিবেশের ছাড়পত্র ছাড়া এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলবে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদন   প্রতিষ্ঠান সিলগালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close