বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার পণ্য জব্দ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোণা সীমান্তে পৃথক অভিযানে ৫ লাখ ২৭ হাজার ৮০৪ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, কম্বল, গরু ও কয়লা এবং বাংলাদেশি শিং মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোর পর্যন্ত ৩১ বিজিবির সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে এসব অভিযান চালান।

বিজিবি সূত্রে জানা গেছে, নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসির নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পরিত্যক্ত অবস্থায় মালামালগুলো জব্দ করা হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লেংগুড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১১৭২ এমপি সংলগ্ন সাতশহীদের মাজার এলাকা থেকে ২ লাখ ২৫ হাজার ২৫০ টাকা মূল্যের ৫৩০ পিস ভারতীয় ফেয়ার অ্যান্ড লাভলী কসমেটিকস জব্দ করেন। একই দিন রাত ৯টার দিকে খারনই বিওপির সদস্যরা বালমাঠ এলাকা থেকে ১৫ হাজার ৪৩৪ টাকা মূল্যের ১৪৩ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার করেন।

এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নলুয়াপাড়া বিওপির সদস্যরা বাদামবাড়ী এলাকা থেকে ৫০ হাজার টাকা মূল্যের ১০টি কম্বল জব্দ করেন। রাত সাড়ে ৯টার দিকে বিজয়পুর বিওপির সদস্যরা পশ্চিম বিজয়পুর এলাকা থেকে আরও ১ লাখ টাকা মূল্যের ২০টি কম্বল উদ্ধার করেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে মোহনপুর বিওপির সদস্যরা কড়াইবাড়ী এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু জব্দ করেন। একই বিওপির আরেকটি দল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মহেষখোলা নদীর পাড় থেকে ১৫ হাজার ১২০ টাকা মূল্যের ৭৫৬ কেজি ভারতীয় কয়লা উদ্ধার করে।

অন্যদিকে, বুধবার ভোর ৫টা ৫০ মিনিটে ভরতপুর বিওপির সদস্যরা গাজিরকোনা এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত পারাপারের সময় ৫২ হাজার টাকা মূল্যের ১৩০ কেজি বাংলাদেশি শিং মাছ জব্দ করেন।

নেত্রকোণা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, জব্দ করা কয়লা ও শিং মাছ কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে ইতিমধ্যে নিলামে বিক্রি করা হয়েছে। জব্দ করা গরুটিও কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলামে বিক্রির প্রস্তুতি চলছে। অন্যদিকে, কসমেটিকস ও কম্বল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বিজিবির অভিযান   জব্দ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close