বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালিতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা, নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেয়। 

পরে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন। সভায় আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্মআহ্বায়ক আলমগীর বাদশা, যুগ্মআহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ। 

বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাউনিয়া   যুবদল   প্রতিষ্ঠাবার্ষিকী   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close