বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
কর্মসংস্থানের নামে সড়ক যেন মৃত্যুফাঁদ না হয়: বিভাগীয় কমিশনার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৩০ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ৪:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে গিয়ে সড়ক যেন মানুষের মৃত্যুফাঁদে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণ, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

বুধবার (২৮ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

বিভাগীয় কমিশনার বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের তিন দশক পেরিয়ে গেলেও সড়ক এখনো পুরোপুরি নিরাপদ হয়নি। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে, যার মধ্যে অর্থনীতিতে টেকসই উন্নয়নের ঘাটতিও একটি। অল্পসংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি করতে গিয়ে যেন বহু মানুষের জীবনের ঝুঁকি বাড়ানো না হয়, সেদিকে নজর দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সড়কের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে নিয়মিত সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি মোটরসাইকেল চালকদের দক্ষতা বাড়াতে হবে। চালক ও পথচারী—সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।

সভায় আরও বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলার সভাপতি তরিকুল ইসলাম, মহানগর সভাপতি মাহবুবুর রহমান মুন্না, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি খান জাহিদ হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সারোয়ার রহমান এবং বাস মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরটিএ খুলনার উপপরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে খুলনা কালেক্টরেটের সামনের সড়কে একটি রোড শো আয়োজন করা হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বিভাগীয় কমিশনার   সড়ক নিরাপত্তা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close