ফরিদপুরের সালথা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় সালথা প্রেস ক্লাবে নবগঠিত যুবদলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মিরান হুসাইন, মাহফুজ খান, হাবিবুর রহমান হাবিব, ফরিদুর রহমান (মেম্বার), যুবদল নেতা মো. জসিম মোল্লাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেকে/এআই