বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৯৮২      ● হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু      ● ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী      ● কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণপদক জয়      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ১ ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী      ● ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু      ● সব নির্বাচন ভালো করতে চায় ইসি, নভেম্বরে সংলাপ      
দেশজুড়ে
কিশোরীদের ক্ষমতায়ন ও অধিকার সচেতনতায় ‘পিয়ার লিডার প্রশিক্ষণ’
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় কিশোরীদের ক্ষমতায়ন, অধিকার সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে দিনব্যাপী ‘পিয়ার লিডার প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলার কারিতাস কার্যালয়ের হলরুমে কারিতাস ইটালিয়ানার অর্থায়নে ‘সংলাপ প্রকল্প’-র আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। তিনি কিশোরীদের বাল্যবিয়ে রোধ, মাদক দূরীকরণ, নারী শিক্ষার প্রসার এবং তাদের সার্বিক ক্ষমতায়নে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কিশোরীরা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকাশক্তি দূরীকরণ, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সঠিক নারী শিক্ষা এবং নিজেদের আইনি অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। 

এই প্রশিক্ষণ কিশোরীদের মাঝে নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তালতলী   কিশোরী   ক্ষমতায়ন   অধিকার   সচেতনতা   পিয়ার লিডার   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close