বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৯৮২      ● হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু      ● ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী      ● কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণপদক জয়      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ১ ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী      ● ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু      ● সব নির্বাচন ভালো করতে চায় ইসি, নভেম্বরে সংলাপ      
দেশজুড়ে
হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার ৪
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ৬:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে মতিউর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চন্ডিহেদায়েতপুর পীরেরগাঁও গ্রামে হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা যায়, গ্রামের মৃত আছির উল্লাহর ছেলে আবুল কাশেম ও আরব উল্লাহর ছেলে আলমগীর মিয়ার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় নিহত মতিউর রহমানের চাচাতো ভাই গুরুতর আহত মুজিবুর রহমান (৪৫) মারা যায়। এই ঘটনায় পুলিশ চন্ডিহেদায়েতপুর পীরের গাঁও গ্রামের মৃত আছির উল্যার পুত্র  আবুল কাশেম (৫৫), আবুল কাশেমের স্ত্রী ছায়ারুন বেগম (৪০), সেবুল মিয়ার স্ত্রী শেফালী বেগম (৩৫), জামাল হোসেনের স্ত্রী বাহারুন বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে। 

এ ঘটনায় মতিউর রহমান ও মুজিবুর রহমান গুরুতর আহত হন বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন মতিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

নিহত মতিউর রহমান উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও চণ্ডীহেদায়েতপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে ও নিহিত  মুজিবুর রহমান তার আপন চাচাতো ভাই। 

জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই নূর হোসেন জানান, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিন মহিলাসহ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন থানায় মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জগন্নাথপুর   হাওর   মাছ   শিকার   সংঘর্ষ   নিহত   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close