বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান      ● ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৯৮২      ● হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু      ● ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী      ● কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণপদক জয়      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ১ ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী      ● ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:০৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দেশে ক্যাশলেস (নগদবিহীন) অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল লেনদেন সহজ করার লক্ষ্যে শ্রীমঙ্গলে ‘এক দেশ, এক কিউআর’ নীতির আওতায় বাংলা কিউআর বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় এবং আইএফআইসি ব্যাংকের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

২০২৭ সালের মধ্যে ৭০% লেনদেন ক্যাশলেস করার পরিকল্পনা :

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনার লক্ষ্য রয়েছে। পরবর্তী ২০৩০ সালের মধ্যে এই কার্যক্রম শতভাগে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

তিনি জানান, বাংলা কিউআর চালু হলে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজে এবং বিনা চার্জে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এছাড়া, ২ হাজার টাকার কম অঙ্কের লেনদেনে সরকারি প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও থাকবে।

জামানত ছাড়া ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা :

কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকারি বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে খালেদ আহমদ বলেন, ‘কোনো জামানত ছাড়াই ক্ষুদ্র উদ্যোক্তারা ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন। এ খাতের সহায়তায় সরকারের ৬০ হাজার কোটি টাকার তহবিল রয়েছে।’ 

উদ্যোক্তাদের এই সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, মোবাইল ব্যাংকিং সেবায় অতিরিক্ত চার্জ কাটার যে প্রসঙ্গটি রয়েছে, বাংলা কিউআর পুরোপুরি চালু হলে তা সংকুচিত হয়ে আসবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের মুখ্য পরিচালক সিন্ধু ভূষণ পাল, আইএফআইসি ব্যাংকের হেড অব কান্ট্রি মো. জাকির হোসেন এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া এবং শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন।

এ ছাড়া বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক, ব্যাংকার, ব্যবসায়ী প্রতিনিধি ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তারা বাংলা কিউআর ব্যবস্থার প্রসার, ডিজিটাল লেনদেনে ব্যবসায়ীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সেবার আওতায় আনার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   বাংলা কিউআর   বাস্তবায়ন   মতবিনিময়   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close