বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান      ● ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৯৮২      ● হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু      ● ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী      ● কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণপদক জয়      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ১ ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী      ● ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু      
দেশজুড়ে
ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে শ্রীমঙ্গলে পানি ছিটানো কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:০৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

চা-বাগানঘেরা দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী শ্রীমঙ্গলে শহরের সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অতিরিক্ত ধুলাবালি থেকে নগরবাসীকে স্বস্তি দিতে সড়কে পানি ছিটানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের চৌমুহনা, মৌলভীবাজার রোড, হবিগঞ্জ রোড, ভানুগাছ রোড ও স্টেশন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই কার্যক্রম পরিচালিত হয়।

সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়কে ধুলাবালির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় পথচারী ও যানবাহনের যাত্রীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছিল। এর ফলে একদিকে যেমন শহরের পরিবেশ নষ্ট হচ্ছিল, অন্যদিকে শিশু ও বয়স্কদের মধ্যে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছিল। এই সমস্যার সমাধানে পৌরসভার উদ্যোগে বিশেষ গাড়ির মাধ্যমে প্রধান সড়কগুলোতে পানি ছিটানো হয়।

এই উদ্যোগের ফলে শহরের বাতাসে ধুলাবালির উপদ্রব কমবে এবং শ্রীমঙ্গলের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা। পর্যটন নগরীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নিয়মিত এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘শহরের বিভিন্ন সড়কে ধুলাবালির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পথচারী ও যাত্রীদের চলাচলে মারাত্মক ভোগান্তি হচ্ছিল। জনস্বাস্থ্য সুরক্ষা ও পর্যটন নগরীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আমরা নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধুলাবালি   রোধ   সৌন্দর্যবর্ধন   শ্রীমঙ্গল   পানি   ছিটানো   কার্যক্রম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close