বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
আন্তর্জাতিক
নিরাপত্তাঝুঁকিতে মার্কিন কূটনৈতিক কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:১৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত মার্কিন কর্মীদের চলাচল ও বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জারি করা নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন এ তথ্য জানায়। সতর্কবার্তা অনুযায়ী, গত ২৩ অক্টোবর থেকেই কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ কার্যকর হয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা এবং বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

মার্কিন মিশনের সতর্কবার্তায় বলা হয়, হুতি বিদ্রোহীদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলার কারণে যাতায়াতব্যবস্থায়ও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতির অবনতি হলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও মার্কিন সরকারি কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে দেশটির যেকোনো বিমানবন্দর দিয়ে যাতায়াতের আগে তাঁদের বিশেষ অনুমতি নিতে হবে।

নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকায় সৌদি আরবে মার্কিন কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নিরাপত্তাঝুঁকি   মার্কিন   কূটনৈতিক   কর্মী   সৌদি   আরব   ছাড়ার   নির্দেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close