নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করে।
শাহীনুর জামান বলেন, ‘এ বিষয়ে তাদের থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। নৌ পুলিশ আইনানুগ পদক্ষেপ নেবে।’
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
গত বছরের ৪ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরিকে প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে, অন্য প্রেক্ষাপটে ও কোনো অভিযোগ ছাড়াই অবসর দেওয়া হয়।
কেকে/এআই