বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
রাজশাহী সীমান্তে মদ-ট্যাপেন্টাডলসহ মাদক জব্দ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:২৮ এএম আপডেট: ২৯.১০.২০২৬ ১০:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১১২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ১৫ বোতল ভারতীয় বুলু লেগন মদ ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ইউসুফপুর ও সাহেবনগর বিওপির পৃথক আভিযানিক দল এসব মাদকদ্রব্য জব্দ করে।

একই দিন সকাল ১০টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের নির্দিষ্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। জব্দ করা ভারতীয় বুলু লেগন মদের প্রতিটি বোতলে ১৮০ মিলিলিটার করে মদ ছিল।

উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মাদক জব্দ   রাজশাহী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close