বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
দখলমুক্ত করার পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের ফুটপাত দখলমুক্ত করার এক দিন পরই আবার দখলের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। প্রশাসনের নির্দেশনা অমান্য করে ফুটপাত দখল ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চার ব্যবসায়ীকে মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম ওই সড়কে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেন।

সেদিন ব্যবসায়ীদের দোকানের নির্ধারিত সীমানার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা এবং সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, নির্দেশনা অমান্য করে পুনরায় ফুটপাত দখলের অভিযোগে বুধবার আবারও অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় সরকার পৌরসভা আইনে মো. শাহিন মোল্লাকে ৫০০ টাকা, মো. আলমগীর হোসেনকে ৫০০ টাকা এবং আল আমীন মোল্লাকে ১০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গৌতম চৌধুরী হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম বলেন, প্রথম দিন ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা অমান্য করে ফুটপাতের ওপর বিভিন্ন পণ্যসামগ্রী রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলে বাধা সৃষ্টি করছিলেন।

তিনি আরও বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ফুটপাত দখর   জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close