বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তেল-গ্যাসে নাভিশ্বাস      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী      ● ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী      ● জাপানের সঙ্গে ৭টি চুক্তি ও সমঝোতা সই বাংলাদেশের      ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান      ● ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৯৮২      ● হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু      
গণমাধ্যম
‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন সিলেটের চাকরির খবরের সম্পাদক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:১৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘শ্রোতা উৎসব ২০২৬ : প্রেক্ষিত—আধ্যাত্মিক রাজধানী সিলেট’ শীর্ষক অনুষ্ঠানে গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ পেয়েছেন ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের একটি অংশে দুই গণমাধ্যমকর্মীকে এ সম্মাননা দেওয়া হয়। ২০২৩-২০২৬ সাল পর্যন্ত ক্লাবের উন্নয়ন, অগ্রগতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সংবাদ জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করে গণযোগাযোগে সহযোগিতা করার স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘তথ্য ও বেতারের মেলবন্ধনে, আমরা চলি একসঙ্গে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনকে স্মরণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের একজন সৈয়দ সাইফুল ইসলাম নাহেদকে এ অর্জনের জন্য সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মিডিয়া   অ্যাওয়ার্ড   সিলেট   চাকরির খবর   সম্পাদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close