বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী      ● তেল-গ্যাসে নাভিশ্বাস      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী      ● ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী      ● জাপানের সঙ্গে ৭টি চুক্তি ও সমঝোতা সই বাংলাদেশের      ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান      
বিনোদন
নতুন সিনেমায় শরিফুল রাজ, পরিচালনায় সৈয়দ শাকিল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বড় পর্দায় নতুন কাজ নিয়ে হাজির হতে যাচ্ছেন অভিনেতা শরিফুল রাজ। সৈয়দ শাকিলের পরিচালনায় একটি নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক শাকিল। তবে এখনো সিনেমার নাম ও অন্যান্য অভিনয়শিল্পীর পরিচয় প্রকাশ করা হয়নি।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে রাজের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন নির্মাতা। চুক্তিস্বাক্ষরের ছবি প্রকাশ করে নতুন সিনেমার ঘোষণা দেন তিনি। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শরিফুল রাজ। এরপর বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। চলতি বছর তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেতা। নতুন সিনেমাটিসহ তার হাতে রয়েছে আরও কয়েকটি চলচ্চিত্রের কাজ।

এদিকে পরিচালক সৈয়দ শাকিল এর আগে ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন। এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তিনি। নতুন কাজের গল্প প্রসঙ্গে শাকিল জানান, পারিবারিক আবহে উপভোগ করা যায়—এমন একটি আবেগনির্ভর সামাজিক গল্প পর্দায় তুলে ধরতে চান তিনি।

নির্মাতার ভাষ্য, একসময় পরিবারের সদস্যরা একসঙ্গে সিনেমা দেখতে হলে যেতেন। সেই সামাজিক সিনেমার ধারাকে সামনে রেখে এমন একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন, যা দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে।

রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।

অন্যদিকে, আসন্ন কোরবানির ঈদে শরিফুল রাজ অভিনীত আরও একটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমাটির নাম ‘কালাভুনা প্যারাডক্স’। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  শরিফুল রাজ   সিনেমা   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close