বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
রাজধানী
দুই ঘণ্টা পর মিরপুর-১০ ছাড়লেন পোশাকশ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকেরা দুই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন। তাঁদের সরে যাওয়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে পুলিশ। মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের নির্দেশনায় ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে মিরপুর-১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সড়ক অবরোধ   মিরপুর ১০   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close