বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের আয়োজনের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন বাতিল করে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সংগঠনের নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আগে ঘোষিত নির্বাচনের পরিবর্তে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। এ জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ অনুসরণ করে সংগঠনের ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন বোর্ড গঠন করে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সদস্য মো. আসাদুজ্জামানের গত ২৭ আগস্ট ২০২৬ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এ নির্দেশনার ফলে আগামী ২১ নভেম্বরের ঘোষিত নির্বাচন আর অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিবর্তে নতুন তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করতে হবে। তবে নতুন নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হবে, তা চিঠিতে উল্লেখ করা হয়নি।

চিঠিটি রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন বাতিলের নির্দেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close