আইন সংশোধনের মাধ্যমে দেশের সব ওয়াসা বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ওয়াসা ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ওয়াসায় বিগত সরকারের প্রভাব এখনো রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পূর্বাচল এলাকায় দ্রুত পানির নেটওয়ার্ক গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওয়াসার রাজস্ব আয় বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের তৎপর হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
মীর শাহে আলম বলেন, নির্ধারিত সময়ে কোনো প্রকল্প শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।
কেকে/সাশ