বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
রাজধানী
মোহাম্মদপুরে টিনশেড বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ২০টি কক্ষ
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে একটি টিনশেড বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িটির অন্তত ১৮ থেকে ২০টি কক্ষ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন শেরেবাংলা রোডের কাটা সুর গলির ১০৮/১ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, মোহাম্মদপুরের বাসিন্দা মো. উজির মিয়ার (৬৪) মালিকানাধীন টিনশেড বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন কক্ষে। এতে অন্তত ১৮ থেকে ২০টি কক্ষ আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাড়ির বেশ কয়েকটি কক্ষ ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে। ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত ও যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close