বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
নির্বাচন ও ইসি
সব ধরনের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি: সিইসি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুধু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নয়, সব ধরনের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের জন্য গঠিত মনিটরিং সেল পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

সিইসি আরও বলেন, ভালো নির্বাচনের সংস্কৃতি তৈরি করতে চায় বর্তমান কমিশন। এদেশে ভোট যেন যুদ্ধ, লাখ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হয়, এসব ভোটের লজ্জা। এই লজ্জা দূর করে যুদ্ধকে উৎসবে পরিণত করতে চায় ইসি।

সিইসি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড ও ভোটের ভালো পরিবেশ নিশ্চিত করা ইসির দায়িত্ব। আশা প্রকাশ করেন, ভালো পরিবেশের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   স্বচ্ছতা   ইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close