বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
আগের চেয়ে অনেকটা সুস্থ, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগের তুলনায় শারীরিকভাবে অনেকটা সুস্থ বোধ করছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। দ্রুত পূর্ণ সুস্থতা ফিরে পেতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে নিজের পরিবারের সদস্যদের জন্যও সবার কাছে দোয়া কামনা করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান ভূমিমন্ত্রী।

পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের সবার আন্তরিক দোয়ায় আমি এখন আগের চেয়ে অনেকটা সুস্থতা বোধ করছি।’

পূর্ণ সুস্থতা ফিরে পেয়ে সুস্থ ও সবল শরীরে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি। পাশাপাশি পরিবারের সবার সুস্থতার জন্যও দোয়া কামনা করেন।

নিজের দুই সন্তান সাইফ রহমান ও মাশফি রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ ও কল্যাণ কামনায়ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী। তাঁর প্রত্যাশা, সন্তানরা ভবিষ্যতেও মানুষের পাশে থেকে জনকল্যাণ ও সেবামূলক কাজে অবদান রাখবে।

বার্তায় মানুষের নিঃস্বার্থ ভালোবাসাকে নিজের পথচলার মূল শক্তি হিসেবে উল্লেখ করেন মিজানুর রহমান মিনু। একই সঙ্গে সবার সুস্বাস্থ্য ও ভালো থাকার কামনা জানান তিনি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   ভূমিমন্ত্রী   দোয়া কামনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close