বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
জাতীয়
মাকে ‘ফিরছি’ বার্তা, পরদিন তুরাগে মিলল তাহসিফের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি মাকে রাতে বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন, বাসায় ফিরছেন। কিন্তু আর ফেরা হয়নি তার। পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর মায়ের সঙ্গে কেনাকাটা করেন তাহসিফ। সন্ধ্যার পর বন্ধুস্থানীয় ছোট ভাই দ্বীপের ডাকে বাসা থেকে বের হন। রাতে একাধিকবার ফোন করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁর মা। রাত ১টা ৩৫ মিনিটে বার্তা পাঠিয়ে তাহসিফ জানান, তিনি বাসায় ফিরছেন। তবে এরপরও তিনি আর ফেরেননি।

বুধবার দুপুরে ছেলের খোঁজে তুরাগ থানায় যান এনায়েতুল করিম। পরে বিকেল সোয়া পাঁচটার দিকে উত্তরখান থানা থেকে ফোন করে তাকে মরদেহ উদ্ধারের খবর জানানো হয়।

তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটিরও খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের এক স্বজন জানান, মঙ্গলবার বাসা থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলটি সঙ্গে নিয়েছিলেন তিনি। পুলিশকে মোটরসাইকেলের ছবি ও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, দ্বীপ তাদের জানিয়েছেন, মঙ্গলবার রাতে তাহসিফের সঙ্গে খাওয়াদাওয়া করে তাকে বাসার এলাকার কাছে রেখে ফিরে যান তিনি।

তাহসিফ বিমানবাহিনীতে ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। পরে চাকরি চলে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নেত্র নিউজে কাজ করেন। তার বাবা জানান, চাকরি চলে যাওয়ার কারণ হিসেবে বিমানবাহিনী থেকে শৃঙ্খলাজনিত বিষয় উল্লেখ করা হয়েছিল।

তাহসিফের মৃত্যুর ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। উত্তরখান থানার ওসি হাবিবুর রহমান জানান, তারা কোনো অভিযোগ পাননি। টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close