বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
বরগুনায় ৬ দিনে ২১৩ কিশোর-কিশোরী আটক
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরগুনাকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত ছয় দিনে (২৩ থেকে ২৮ অক্টোবর) জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ২১৩ জন কিশোর-কিশোরীকে আটক করা হয়েছে। এ ছাড়া ২৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আটক কিশোর-কিশোরীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং মাদক ব্যবসায়ীদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বরগুনা জেলা পুলিশ মোট ৫২৯টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ১৯টি মাদক মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ২৯ জনকে আসামি করা হয়েছে এবং ২৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে বিপথগামী ও আড্ডায় জড়িত কিশোর-কিশোরীদের আটক করে কাউন্সেলিং দেওয়া হয়। পরে মোট ২১৩ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উপজেলাভিত্তিক হিসাব অনুযায়ী, বরগুনা সদরে ৪৩ জন, বেতাগীতে ১৩ জন, আমতলীতে ৫৬ জন, তালতলীতে ২০ জন, পাথরঘাটায় ২৭ জন এবং বামনায় ৪২ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। এ ছাড়া ডিবি পুলিশ ১২ জনকে পরিবারের কাছে হস্তান্তর করে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান বলেন, বরগুনা জেলাকে নিরাপদ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে পুলিশ সুপারের নির্দেশনায় এ ধরনের বিশেষ অভিযান ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close