বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
রাজনগরে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী নারীকে (৩০) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-৯, সিলেট)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এসএআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম অপি মিয়া (৪০), তিনি রাজনগর উপজেলার বড়গাঁও এলাকার জয়নু উদ্দীনের ছেলে এবং ভিকটিমের প্রতিবেশী।

বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গতকাল সকালে জীবিকার তাগিদে ভিকটিমের মা বাড়ি থেকে বাইরে যান। এ সময় ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী অপি মিয়া ভিকটিমকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ঘটনা কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসামি চলে যান। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মৌলভীবাজারের রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে এসএআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসএআরবি-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল ২৯ অক্টোবর ভোরের দিকে রাজনগর থানার পাঁচগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি অপি মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এসএআরবি-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএআরবি-৯ এর এমন গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close