বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী      ● এলপিজির কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম      ● দুই ঘণ্টা পর মিরপুর-১০ ছাড়লেন পোশাকশ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক      ● মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী      ● তেল-গ্যাসে নাভিশ্বাস      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী      
দেশজুড়ে
আদিতমারীতে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়া তদন্ত করে অভিযুক্ত ডিলারের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজার এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে তারা এ অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়েম সিদ্দিক মিলন বলেন, এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির লালমনিরহাট জেলা শাখার সদস্যসচিব আব্দুল্লাহিল কাফির মা মেসার্স আব্দুল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. জহুরা বেগমের কাছ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে তাকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া সার ডিলার নিয়োগের কার্যক্রম সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল নিয়ন্ত্রণ করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

রোকন উদ্দিন বাবুল লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য।

বিএনপি নেতা মোনায়েম সিদ্দিক মিলন আরও অভিযোগ করেন, জহুরা বেগমকে নিয়মবহির্ভূতভাবে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সার সংরক্ষণের জন্য তার কোনো গুদাম নেই এবং এ ব্যবসায় তার অভিজ্ঞতাও নেই বলে দাবি করেন তিনি।

মিলনের অভিযোগ, জহুরা বেগম নিষিদ্ধ ঘোষিত সাপ্টিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুম আহমেদের ছোট ভাই শামীম আহমেদের স্ত্রী। তার আরেক দেবর ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং অন্য এক দেবর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ অবস্থায় ১৫ লাখ টাকা ঘুষের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে একটি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট পরিবারকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে বিষয়টি তদন্ত করে কথিত অনিয়মের সত্যতা যাচাই, সার ডিলার নিয়োগ বাতিল এবং প্রকৃত যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, সাপ্টিবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান সিদ্দিকসহ স্থানীয় নেতারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close