বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৫ এএম আপডেট: ৩০.১০.২০২৬ ১১:৩৫ এএম
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও মহিউদ্দিন জারু পুনরায় দলীয় কার্যক্রমে অনুপস্থিত থাকেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় হাইকমান্ড এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।   

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন  ইতোমধ্যে এই বহিষ্কারাদেশের অনুমোদন ও কার্যকরীকরণ সম্পন্ন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও কঠোর বার্তা দিয়ে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি, যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সকল ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।   

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close