বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
বিনোদন
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:০৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত। চুক্তিভিত্তিক এ নিয়োগের মাধ্যমে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদা পেয়েছেন।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না।

এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন শাওয়াল খানম। দেশের শিল্পীদের কল্যাণে কাজ করাই এ ট্রাস্টের মূল উদ্দেশ্য।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে গনমাধ্যমকে শিবা শানু বলেন, সাংবাদিকদের মাধ্যমে নিয়োগের বিষয়টি জেনেছেন তিনি। তবে এখনো নিয়োগসংক্রান্ত চিঠি হাতে পাননি। চিঠি পাওয়ার পর এ বিষয়ে মন্তব্য করবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। প্রায় তিন দশকের অভিনয়জীবনে চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরবর্তী সময়ে বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে পরিচিতি পান এই অভিনেতা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শিবা শানু   শিল্পী কল্যাণ ট্রাস্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close