বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
বিনোদন
বীরের প্রেমের গল্পে জাহ্নবীর এক বাক্যের খোঁচা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০৬ পিএম আপডেট: ৩০.১০.২০২৬ ১২:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রেমের সম্পর্ক নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ ৯’-এর এক পর্বে অভিনেতা বীর পাহাড়িয়াকে প্রেমের বিষয়ে মজার পরামর্শ দিয়েছেন তিনি। আর সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। অনেকের ধারণা, বীরের সাবেক প্রেমিকা তারা সুতারিয়াকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন জাহ্নবী।

অনুষ্ঠানটির ওই পর্বে জাহ্নবীর সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার বন্ধু ও সাবেক সহশিল্পী বরুণ ধাওয়ান। অনুষ্ঠানের র‍্যাপিড ফায়ার পর্বে সঞ্চালক করণ জোহর জাহ্নবীকে বীর পাহাড়িয়ার জন্য প্রেমবিষয়ক কোনো পরামর্শ দিতে বলেন। উত্তরে অভিনেত্রী বলেন, ‘তাকে কখনো কনসার্টে নিয়ে যেও না।’

জাহ্নবীর এই মন্তব্যের পেছনের কারণ অবশ্য স্পষ্ট করেননি তিনি। তবে তার এমন কথার পর দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকেই বিষয়টিকে বীর ও তারার সম্পর্ক ভাঙার ঘটনার সঙ্গে মিলিয়ে দেখছেন।

বীর-তারার সম্পর্ক নিয়ে আলোচনা

বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০২৫ সালের শুরুর দিকে। একই বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং ইতালিতে ছুটি কাটানোর খবরের পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ে। তবে প্রায় ছয় মাসের মাথায় তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে।

২০২৫ সালের ডিসেম্বরে মুম্বাইয়ে সংগীতশিল্পী এপি ধিলোঁর একটি কনসার্টে তারার উপস্থিতির পর তাদের বিচ্ছেদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ওই অনুষ্ঠানে মঞ্চে তারাকে জড়িয়ে ধরে গালে চুমু দেন এপি ধিলোঁ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বীরের প্রতিক্রিয়া নিয়েও নানা আলোচনা তৈরি হয়।

পরে তারা অভিযোগ করেন, ঘটনাটি নিয়ে মিথ্যা বয়ান ও অর্থের বিনিময়ে জনসংযোগ প্রচারণা চালানো হয়েছে। অন্যদিকে বীর জানান, তার প্রতিক্রিয়া হিসেবে প্রচারিত ভিডিওটি কনসার্টের অন্য একটি সময়ের দৃশ্য থেকে নেওয়া হয়েছিল।

নতুন সিনেমায় জাহ্নবী

কাজের ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী কাপুর। তাকে টাইগার শ্রফ ও লক্ষ্যের সঙ্গে ‘লাগ যা গালে’ সিনেমায় দেখা যাবে। রাজ মেহতার পরিচালনায় এবং ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া অ্যাটলির আসন্ন সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘রাকা’তেও তার যুক্ত থাকার খবর রয়েছে। সিনেমাটিতে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা শোনা যাচ্ছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   জাহ্নবী কাপুর   বীর পাহড়িয়া   বলিউড   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close