রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মো. প্রিভেল ইসলাম (২৮) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ২৮ কেজি গাঁজাসহ প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রিভেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুনচক গ্রামের মো. নাজমুল হকের ছেলে।
শুক্রবার সকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে শুক্রবার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
কেকে/সাশ