বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      ● দক্ষিণ আফ্রিকাকে ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ      ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। একই অভিযানে অপহৃত ছাত্রীকে মৌলভীবাজার সদর এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রনি মিয়া (২৫)। তিনি শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া গাজীপুর এলাকার আনোয়ার মিয়ার ছেলে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রী কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে বাবা শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মেয়েকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।

মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালায় এসআরবি-৯-এর সিপিসি-২ (শ্রীমঙ্গল) এবং এসআরবি-১১-এর সিপিসিএস (নারায়ণগঞ্জ) যৌথ দল। নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান এজাহারনামীয় আসামি রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সদর থানার মোস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এসআরবি-৯ জানায়, উদ্ধার হওয়া ছাত্রী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   অপহরণ   আসামি গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close