শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● জাপানের শ্রমবাজারে ঢাকা কেন পিছিয়ে      ● চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী      ● এলপিজির কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম      ● দুই ঘণ্টা পর মিরপুর-১০ ছাড়লেন পোশাকশ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক      ● মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী      ● তেল-গ্যাসে নাভিশ্বাস      
খেলাধুলা
২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, লিড পেল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১:৪৯ পিএম আপডেট: ৩০.১০.২০২৬ ১:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১১ রানের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে ২৪৫ রানে অলআউট হয় সফরকারীরা। এতে করে ২৭ রানের লিড পেল বাংলাদেশ।

শুক্রবার (৩০ অক্টোবর) টেস্টের তৃতীয় দিনে ৫১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চের পর মিরাজ ও নাঈমের ঘূর্ণিতে কোনো রান যোগ করার আগেই শেষ তিন উইকেট হারায় ক্যারিবীয়রা। তাদের প্রথম ইনিংস থামে ২৪৫ রানে। 

ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে দিতে মাত্র ৩৩ রান খরচায় ৪ উইকেট নেন নাঈম হাসান। এদিন নিজের ক্যারিয়ারের ৫০তম টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি।

চার উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতে বাংলাদেশকে অপেক্ষায় রাখেন তেজনারাইন চন্দরপল ও জাস্টিন গ্রিভস।

পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি চন্দরপল। শরিফুল ইসলামের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন ১৬৪ বলে ৫৬ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান। তাঁর বিদায়ে ভাঙে ৬২ রানের জুটি।

এরপর ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়েন গ্রিভস ও রস্টন চেইস। লাঞ্চ বিরতির ঠিক আগের ওভারে গ্রিভসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন নাঈম। ২ চারে ১০৬ বলে ৪৬ রান করেন গ্রিভস।

দ্বিতীয় সেশনে বেশি দূর এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। এক প্রান্তে অপরাজিত থাকেন চেইস, তবে অন্য প্রান্তে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।

মাত্র ১১ রানের মধ্যে শেষ চার উইকেট হারায় সফরকারীরা। এর মধ্যে তিনটি উইকেটই নেন নাঈম। শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থাকেন চেইস।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অলআউট   ওয়েস্ট ইন্ডিজ   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close