বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
ক্রিকেটার হওয়ার স্বপ্নে বরগুনা স্টেডিয়ামে তরুণদের ভিড়
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরগুনা জেলা ক্রিকেট দল গঠনের লক্ষ্যে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাক্‌-বাছাই ও প্রি-ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। এতে বরগুনার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক খুদে ও তরুণ ক্রিকেটার অংশ নেয়।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বরগুনা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সমন্বয় ও তত্ত্বাবধান করেন বরিশাল বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোচ তাসরিকুল ইসলাম টোটাম এবং বরগুনা জেলা কোচ ওমর ফারুক আকাশ।

ট্রায়ালে অংশ নিতে সকাল থেকেই জেলা স্টেডিয়ামে ভিড় করে বিভিন্ন বয়সের ক্রিকেটাররা। বিসিবির নির্ধারিত বয়সসীমা অনুযায়ী তাদের প্রাথমিকভাবে যাচাই করা হয়।

বরগুনা জেলা ক্রিকেট দলের কোচ ওমর ফারুক আকাশ বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করাই আমাদের লক্ষ্য। যথাযথ প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দিকনির্দেশনার মাধ্যমে তাদের জাতীয় পর্যায়ে খেলার উপযোগী করে গড়ে তুলতে চাই আমরা। আমার বিশ্বাস তরুণদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে বরগুনার ক্রিকেট আরও এগিয়ে যাবে।

বরিশাল বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোচ তাসরিকুল ইসলাম টোটাম বলেন, প্রাক্‌-বাছাইয়ে নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে পরবর্তী সময়ে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে। সেখানে পারফরম্যান্স মূল্যায়ন ও বয়স যাচাইয়ের পর বিসিবির জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরগুনা জেলা দল চূড়ান্ত করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close