বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      ● দক্ষিণ আফ্রিকাকে ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ      ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভোটের লড়াই শেষে প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে ফয়সল আমিন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম আপডেট: ৩০.১০.২০২৬ ৪:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা পেছনে ফেলে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গেলেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে বিজয়ের পরদিন সকালে ফুলের তোড়া নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান তিনি। সেখানে দুই নেতা সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। একে অপরকে মিষ্টিমুখও করান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শহরের হাজীপাড়ার বৈশাখীর মোড়ে দেলাওয়ার হোসেনের বাসায় পৌঁছান মির্জা ফয়সল আমিন। এ সময় তাকে স্বাগত জানান দেলাওয়ার হোসেন। পরে তারা একসঙ্গে বসে কুশল বিনিময় করেন।


সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমিন আগামীর ঠাকুরগাঁও গড়তে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি শান্তিপূর্ণ, উন্নত ও বৈষম্যহীন জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে, দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। এলাকার স্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে পাশে থাকার কথাও জানান তিনি।


উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়ী হন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের সবগুলোর ফল ঘোষণার পর তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

নির্বাচনের আগে দুই প্রার্থী নিজ নিজ দলের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের কাছে সমর্থন চেয়েছেন। তবে ভোটের ফল প্রকাশের পরদিনই বিজয়ী প্রার্থীর প্রতিদ্বন্দ্বীর বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা   ঠাকুরগাঁও-১ আসন নির্বাচন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close