শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      
খেলাধুলা
আলোকস্বল্পতায় খেলা বন্ধ, ১০৬ রানের লিড বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম আপডেট: ৩০.১০.২০২৬ ৪:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিরপুর টেস্টের তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছে খেলা। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে জাকের আলি অনিক ও নাঈম হাসানের ব্যাটে লিড বাড়িয়েছে স্বাগতিকরা। খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেটে ৭৯ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের লিডসহ তাদের ব্যবধান দাঁড়িয়েছে ১০৬ রানে।

দ্বিতীয় ইনিংসে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। শামার জোসেফের বলে গালিতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন তানজিদ হাসান তামিম। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানোর পর শান্ত ও সাদমানের জুটিতে লিড ৫০ ছাড়ায়। তবে ১১তম ওভারে তিন বলের ব্যবধানে সাদমান ও তাওহিদ হৃদয়কে হারায় স্বাগতিকরা।

চেজের বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলে ১৩ রান করেন আগের ইনিংসে সেঞ্চুরি করা সাদমান। এরপর শামার জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। আগের ইনিংসে ৪২ রান করা এই ব্যাটার এবার কোনো রান করতে পারেননি।

শান্তর বিদায়ের পর ফিল্ডিংয়ে মাথায় আঘাত পাওয়া মুমিনুল হকের বদলি হিসেবে ব্যাটিংয়ে নামেন জাকের আলি। দলের রান ৩৪ হতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। বৃষ্টির কারণে আগেভাগেই চা বিরতি দেওয়া হয়।

বিরতির পর ফিরে লিটন দাস ৪ রান করে জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হন। পরে একই বোলারের শিকার হয়ে ৯ রানে ফেরেন মেহেদী হাসান মিরাজ। ফলে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এর আগে দিনের শুরুতে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তেজনারায়ণ চন্দরপল ১৮৪ বলে ৫৬ রান করেন। জাস্টিন গ্রিভসের সঙ্গে তাঁর ৬৫ রানের জুটি গড়ে ওঠে। চন্দরপলকে শরিফুল ইসলাম এবং ৪৬ রান করা গ্রিভসকে নাঈম হাসান ফিরিয়ে দেন।

মধ্যাহ্নভোজের বিরতির পর দুই অফস্পিনার নাঈম ও মিরাজের বোলিংয়ে দ্রুত গুটিয়ে যায় ক্যারিবীয় ইনিংস। অভিষিক্ত জশুয়া বিশপ ১৫ রান করে মিরাজের বলে স্টাম্পড হন। শামার জোসেফকে ৪ রানে এবং জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলসকে শূন্য রানে ফিরিয়ে দেন নাঈম।

বাংলাদেশের হয়ে নাঈম হাসান ৪ উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুটি করে এবং হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট পেয়েছেন। দ্রুততম সময়ে বাংলাদেশের হয়ে ৫০ টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন নাঈম।

আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় জাকের আলি ও নাঈম হাসান ক্রিজে ছিলেন।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ খেলা   লিড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close