শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      
আন্তর্জাতিক
উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় যোশীমঠ-বদ্রীনাথ রুটে ছয়জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, তুষারপাতের মধ্যে স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ১৪ মিনিটের দিকে হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে। পরে হাতি পর্বত এলাকায় যাওয়ার পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

হেলিকপ্টারটিতে পাইলটসহ ছয়জন পুরুষ আরোহী ছিলেন। তারা হলেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচএস নটরাজা এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু।

এক বিবৃতিতে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি জানায়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পরিচালিত ভিটি-এইচসিএক্স কলসাইনযুক্ত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাত্রা করেছিল।

স্থানীয় সময় দুপুর ১টা ১৪ মিনিটে উড্ডয়নের পর যোশীমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে ট্র্যাকিং ব্যবস্থায়ও সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পুরো বহরের উড্ডয়ন স্থগিত করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

দুর্ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, যোশীমঠের কাছে ছায়ী গ্রামসংলগ্ন এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক খবর পাওয়া গেছে।

জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এদিকে নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে রাজ্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  উত্তরাখণ্ড   হেলিকপ্টার বিধ্বস্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close