শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২      ● জাপানের শ্রমবাজারে ঢাকা কেন পিছিয়ে      ● চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী      ● এলপিজির কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম      ● দুই ঘণ্টা পর মিরপুর-১০ ছাড়লেন পোশাকশ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক      ● মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী      
রাজনীতি
বিএনপিতে নব্য স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির মধ্যে নব্য স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তার অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই। বরং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির পরিকল্পনা রয়েছে। 

তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশের মানুষের নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অন্যথায় দাবি আদায়ে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করা হবে।

দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে ফিরতে পারে বলে আলোচনা রয়েছে। বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারেনি, তারা জনগণকে কীভাবে রক্ষা করবে—এমন প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, সীমান্তে হত্যা, হিন্দু সম্প্রদায়কে ঘিরে ষড়যন্ত্র এবং পাহাড়ে অশান্তি তৈরির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নব্য স্বৈরাচার   নাহিদ ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close