শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      
দেশজুড়ে
১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক সড়ক অবরোধ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ পিএম

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে চলাচলের সড়কে টানা ৯ দিন ধরে চলা অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার সাধারণ মানুষের জরুরি ও মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১ নভেম্বর (রোববার) ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ওই এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদযাপিত হতে পারে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ১ নভেম্বর (রোববার) নির্ধারিত ১২ ঘণ্টা শেষ হওয়ার পর আগের মতো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  সাজেক   সড়ক অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close