শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ এএম আপডেট: ৩১.১০.২০২৬ ১০:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে ‘রিটি’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে ওমানের নৌবাহিনী অভিযান চালিয়ে জাহাজটির ২৫ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পানামার পতাকাবাহী ট্যাংকারটি হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছ দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। তবে হামলাটি ড্রোন, নাকি ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া নাবিকদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘রিটি’ একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার।

হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে এর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোকে নির্ধারিত নৌপথ অনুসরণ এবং ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।

এদিকে শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, হরমুজ প্রণালির আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধান নৌপথ থেকে ইরানের পুঁতে রাখা সামুদ্রিক মাইন অপসারণ করেছে মার্কিন বাহিনী। নৌপথটি নিরাপদ ও সচল রাখতে সেখানে মার্কিন বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

কুপারের দাবি, ওই অঞ্চলে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। গ্রীষ্মকাল থেকে উপসাগরীয় দেশগুলোকে হরমুজ প্রণালি দিয়ে দেড় বিলিয়ন ব্যারেলের বেশি তেল রপ্তানিতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, ট্যাংকারটি নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে অননুমোদিত নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন সামরিক বাহিনীও জাহাজটিকে সহায়তা করছিল বলে অভিযোগ করেছে ইরান।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   ট্যাংকারে হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close